Issues:

দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, পরিবেশ উন্নয়ন, শিশু কিশোরদের মেধা বিকাশসহ জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড ও দিক সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ অধিদপ্তর থেকে দু’ধরনের প্রকাশনা হয়ে থাকে। যথা, নিয়মিত প্রকাশনা।
এ্যাডহক প্রকাশনা।
প্রথমত : নিয়মিত প্রকাশনার আওতায় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে প্রাধান্য দিয়ে দেশের শিল্প-সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি, গুরুত্বপূর্ণ জাতীয় দিবসসহ বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে নিয়মিতভাবে নিম্নোক্ত তিনটি পত্রিকা প্রকাশিত হয় :
সচিত্র বাংলাদেশ
নবারুণ
বাংলাদেশ কোয়ার্টারলি (ইংরেজি ভাষায়)।
